স্পোর্টস রিপোর্টার
গতকাল কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত নারী ফুটবল লিগে বেগম আনোয়ারা স্পোর্টিং ৩-১ গোলে স্পারটন এমকে গ্ল্যাকটিকো সিলেট এফসিকে হারিয়েছে। প্রথমার্ধে সাদিয়া, ইলামনি এবং দ্বিতীয়াধে স্বপ্না গোল করেন। খেলা শেষ হওয়ার মুহূর্তে স্পারটনের বিপাশার গোলটি এখন পর্যন্ত লিগের একমাত্র প্রাপ্তি। ৫ খেলায় দুই জয়ে বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবের ৬ পয়েন্ট। স্পারটন এমকে গ্ল্যাকটিকো সিলেট এফসি টানা চার খেলায় হারের মুখ দেখেছে। এ পর্যন্ত ৩৪ গোল হজম করে এক গোল করেছে সিলেটের এই দল। বেগম আনোয়ারা ৪ গোল হজম করে ২০ গোল করেছে। সাত দলের লড়াইয়ে ৫ খেলায় ৫ জয়ে ১৫ পয়েন্ট বসুন্ধরার। টেবিলের শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। ৫১ গোল করেছে। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নাসরিন স্পোর্টস একাডেমি। আগামী বুধবার বসুন্ধরা ও এফসি উত্তরবঙ্গ ম্যাচ।