গত বৃহস্পতিবার সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) খেলার মাঠে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। এতে ছাত্র ও ছাত্রীদের জন্য মোট ২২টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপাচার্য একই দিন বিকালে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।—খবর ও ছবি বিজ্ঞপ্তির।