ছবিটি মুক্তির তিনদিন আগে এই ছবিরই অভিনয়শিল্পী শিমুল খান আমাকে মুক্তির খবর দেন। আমার ঢাকা অ্যাটাক সিনেমা মুক্তি পেয়েছিল ১ বছর আগে। চিন্তা ছিল, ওই সিনেমার সিনথিয়া চরিত্রের যেন কোনোভাবেই পুনরাবৃত্তি না হয়। কয়েকটি বিজ্ঞাপনচিত্রের কাজও ছেড়ে দিয়েছি। কারণ সব ক’টি বিজ্ঞাপনচিত্রে আমাকে তিন কিংবা ছয় মাসের গর্ভবর্তী মায়ের চরিত্রে অভিনয় করতে হবে। আমি অপেক্ষা করছিলাম ভিন্ন কোনো চরিত্রের জন্য। চলচ্চিত্রের দর্শক যেন আমার মাধ্যমে নতুন কিছু পায়। স্বপ্নের ঘর ছবিতে এমন চরিত্রে অভিনয় করেছি, যা আগে করা হয়নি। চরিত্রটি দেখে মনে হবে রহস্যমানবী।
সম্প্রতি নিজের মুক্তিপ্রাপ্ত ছবির চরিত্র প্রসঙ্গে
অভিনেত্রী নওশবা