চান্দিনায় যুবলীগ নেতা হত্যা মামলার আসামি খোকন ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও মুরাদনগর উপজেলা যুবলীগ আহ্বায়ক খাইরুল আলম সাধন হত্যা মামলার অন্যতম আসামি খোকন ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত সোয়া একটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার ছয়ঘড়িয়া এলাকায় ডিবি ও চান্দিনা থানা পুলিশের যৌথ অভিযানে ঐ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত খোকন (৪৫), ডাকাত খোকন নামে পরিচিত। তিনি বরগুনা সদর উপজেলার ফুলতলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

‘বন্দুকযুদ্ধে’ ডিবির কনস্টেবল মোল্লা আব্দুস সবুর ও সুমন আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় খোকনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা ডিবির এসআই পরিমল চন্দ্র দাস জানান, ঘটনাস্থল হ?তে এক?টি দেশীয় পাইপগান, দুই রাউন্ড তাজা কার্তুজ, পাঁচ রাউন্ড গু?লির খোসা, দুইটি রামদা, একছু, একটি চাপাতি ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়। পলাতক ডাকা?তদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি যুবলীগ নেতা খায়রুল আলম সাধন নারায়ণগঞ্জ থেকে মাইক্রোবাস যোগে কুমিল্লার উদ্দেশে রওয়ানা হয়। ঐ মাইক্রোবাসটি ডাকাতদের ছিল। পরে ডাকাতদল তাকে হত্যা করে তার সকল মালামাল লুট করে মরদেহ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলাধীন মোস্তফাপুর এলাকায় ফেলে যায়। পরদিন মরদেহ উদ্ধার করে সদর দক্ষিণ থানা পুলিশ।