রূপগঞ্জে ১৫টি প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন

রূপগঞ্জ উপজেলার সড়ক সংস্কার, নির্মাণ ও পানি সরবরাহসহ ১৫টি প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. ছালাউদ্দিন ভুঁইয়া গত কয়েকদিনে এ উন্নয়ন প্রকল্পগুলোর নির্মাণ কাজের উদ্বোধন করেন। গত বৃহস্পতিবার মুশুরি এলাকায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. মশিউর রহমান তারেক। সভায় বক্তব্য রাখেন পিতলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও আওয়ামী লীগ নেতা ওবায়দুল মজিদ জুয়েল মাস্টার, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহসভাপতি আলহাজ মো. রমজান আলী, রূপগঞ্জ দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, রূপগঞ্জ উপজেলা যুবলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ইমন হাসান খোকন, ইউপি সদস্য আওলাদ হোসেন, জিন্নাত জাহান জিসান, খোরশেদ আলম, রিটন প্রধান প্রমুখ। পরে মুশুরি এলাকার পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। ভূমি হস্তান্তর আদায় কর বাবদ এ ১৫ প্রকল্পে ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।