হবিগঞ্জ জেলার জনপ্রিয় ব্যক্তিত্ব সাবেক উপজেলা চেয়ারম্যান ও সামাজিক বিচারক সৈয়দ আহমেদুল হক (৭১) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় হবিগঞ্জ শহরতলীর পইল গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিকস ও কিডনি রোগে ভুগছিলেন। উপজেলা পরিষদ গঠনের পর তিনি চারবার হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে রেখে গেছেন।
শুক্রবার পইল গ্রামের ঈদগা মাঠে স্মরণাতীতকালের বৃহত্ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, হাইকোর্টের সাবেক বিচারপতি, জেলা প্রশাসকসহ অর্ধলক্ষাধিক মুসল্লি শরিক হন। পরে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।