ভারতের মধ্যপ্রদেশে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ঘনিষ্ঠ ছয় মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী কমল নাথের সুপারিশ অনুযায়ী তাদের বরখাস্ত করা হয়। তারা হলেন-তুলসি সিলাবাত, গোবিন্দ সিং রাজপুত, প্রভুরাম চৌধুরী, ইমারতি দেবি, প্রায়াদুমনা সিং তুমার এবং মহেন্দ্র সিং সিসোদিয়া। তারা ১৭ কংগ্রেস বিধায়কদের মধ্যে আছেন যারা গত সোমবার বেঙ্গালুরুতে উড়ে গিয়েছিলেন। ২২ কংগ্রেস বিধায়ক পদত্যাগ করেছেন। এদিকে বিদ্রোহী বিধায়করা স্পিকারের সঙ্গে সাক্ষাত্ করতে চান। তবে তারা নিরাপত্তা দাবি করেছেন। -এনডিটিভি