গাইবান্ধা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ গ্রেফতার ২

গাইবান্ধায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাবু ও সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গোলাম রহমান সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মোশারফ হোসেন বাবুকে গাইবান্ধা শহরের ফকির পাড়া এলাকা থেকে ও গোলাম রহমান সুমনকে সদর উপজেলার বাদিয়াখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়। জেলা বিএনপির দাবি, এ পর্যন্ত দেড়শতাধিক বিএনপিসহ ২০ দলীয় জোট নেতাকর্মী পুলিশ গ্রেফতার করেছে।

বাবু শহরের পলাশপাড়া এলাকার মমতাজ হকের ছেলে এবং সুমন বাদিয়াখালী ইউনিয়নের রিফায়েতপুর গ্রামের গোলাম ওয়াদুদ বাচ্চুর ছেলে।

জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর জেলায় এ পর্যন্ত দেড়শতাধিক ধানের শীষের নেতা কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।

আরো পড়ুন: নান্দাইলে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধা সদর থানার ওসি খান মো. শাহরিয়ার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার বাবু ও সুমনের বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে। তারা দুজনেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলো। গোপন খবরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

ইত্তেফাক/বিএএফ