করোনা ভাইরাসের কেন্দ্রস্থল ছিল চীনের হুবেই প্রদেশের উহান শহর। আর এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসের বর্তমান কেন্দ্রস্থল হলো ইউরোপ । শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি বলা হয়।
এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডা. টেডরস আধানম ঘেব্রেয়েসাস জীবন নিরাপদ রাখার জন্য সকল দেশকে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য আহ্বান জানান।এসময় তিনি বলেন, এই আগুনকে জ্বলতে দেবেন না।
এদিকে ইউরোপের দেশগুলোতে বেড়েই চলছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষ করে ইতালিতে এই রোগে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ইতালিতে ২৫০ জনের মৃত্যু হয়েছে । এছাড়া ইতালিতে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। এরপরই রয়েছে স্পেনের অবস্থান। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪,২৩১জন।
ইত্তেফাক/এআর