বেনাপোল চেকপোস্টে স্বাভাবিক আমদানি-রফতানি

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে নিষেধাজ্ঞার প্রথম দিন শনিবার বেনাপোল চেকপোস্ট দিয়ে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের যাত্রীদের ভারতে যাওয়া। একইভাবে নতুন কোনো ভারতীয় যাত্রী বাংলাদেশে প্রবেশ করেনি। 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব বলেন, সকাল সাড়ে ১১টা পর্যন্ত ২৫০ জন ভারতীয় পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেছেন  এবং এক হাজার চারশ বাংলাদেশি যাত্রী ভারত থেকে বাংলাদেশে এসেছেন। তিনজন বাংলাদেশের রোগী ভারতে যেতে চাইলে চেকপোস্ট থেকে তাদের ফেরত পাঠানো হয়। 

আরও পড়ুন: দেশে ফিরলেন ভারতে কোয়ারেন্টাইনে থাকা ২৩ বাংলাদেশি

তবে পণ্য আমদানি-রফতানির ওপর কোনো নিষেধাজ্ঞা না থাকায় দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক রয়েছে। তবে ব্যবসায়ীদের আশঙ্কা, যেকোনো সময় এ বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ হয়ে যেতে পারে। 

ইত্তেফাক/এসি