তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
সৈয়দ মাহবুব হাসান আমিরী
আইসিটি শিক্ষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
১. উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
মালিহা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দরিদ্র পরিবারের সন্তান সে। নিজের পড়াশোনার খরচ সে নিজেই চালায়, তার বাবার উপর ততো নির্ভরশীল নয়। ঘরে বসেই তথ্য প্রযুক্তির মাধ্যমে সে অনেক রোজগার করতে পারে। মালিহার পরিবারে বর্তমানে অনেকটাই স্বচ্ছলতা এসেছে, তার রোজগারের জন্য।
ক.বিশ্বগ্রাম কী? ১
খ.বিশ্বগ্রামের মাধ্যমে লোকজন কীভাবে একটি একক কমিউনিটিতে পরিণত হয় ব্যাখ্যা কর। ২
গ.মালিহার স্বাবলম্বী হওয়ার পেছনে বিশ্বগ্রাম যে অবদান রেখেছে তার পরিচয় দাও। ৩
ঘ.আইসিটিতে কীভাবে আরো বেশি জনসম্পৃক্ত করা যায় উদ্দীপকের আলোকে তোমার অভিমত ব্যক্ত কর। ৪
২. উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ফাহিমা শহরে চাকরি করে। তার বাবা-মা গ্রামে থাকে। অধিক কাজের চাপের কারণে সে বাবা মায়ের কাছে খুব একটা গ্রামে যেতে পারে না। প্রতি মাসের প্রথম সপ্তাহে বেতন পাওয়ার পর বাবা মায়ের জন্য মোবাইল ব্যাকিং-এর মাধ্যমে টাকা পাঠায়। এ কারণে ফাহিমার গ্রামে আসা-যাওয়ার ভোগান্তিতে যেমন পড়তে হয় না এবং তেমনি অধিক খরচ সময় উভয়ই বেঁচে যায়।
ক. ’ই-কমার্স’ কী? ১
খ.ই-গভর্নেন্স-এর মাধ্যমে সাধারণত কী কী সেবা পাওয়া যায়? ২
গ.ফাহিমা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কোন দিকটি কীভাবে ব্যবহার করেছে? বর্ণনা কর। ৩
ঘ.‘আইসিটি জীবনকে করেছে সহজ ও নিরাপদ’ উদ্দীপকের আলোকে উক্তিটি বিশ্লেষণ কর। ৪ ৩.নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
ক.নেটওয়ার্ক টপোলজি কী? ১
খ.স্টার টপোলজি ব্যবহারের সুবিধা কী, বর্ণনা কর। ২
গ.উদ্দীপকে উল্লিখিত নেটওয়ার্কে কীভাবে ডেটা আদান প্রদান হয়ে থাকে? বর্ণনা কর। ৩
ঘ.তথ্য আদান-প্রদানের জন্য কম্পিউটার নেটওয়ার্কের প্রয়োজন আছে কি? উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও। ৪
৪. উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
কম্পিউটারের সকল গাণিতিক কাজ বাইনারি যোগের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। এ কারণেই কম্পিউটার বিজ্ঞানে বাইনারি যোগ খুব গুরুত্বপূর্ণ অংশ। গুণ হলো বারবার যোগ করা এবং ভাগ হলো বার বার বিয়োগ করা। আবার এমন একটি পদ্ধতি আছে যা যোগের মাধ্যমেই বিয়োগ করা যায়। কাজেই যোগ করতে পারা মানেই বিয়োগ, গুণ, ভাগ ও অন্যান্য সমীকরণ করতে পারা।
ক. ২ এর পরিপূরক কী? ১
খ. ইউনিকোড বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকে যে বিয়োগের কথা বলা হয়েছে তার ধাপসমূহের বর্ণনা করো। ৩
ঘ. উদ্দীপকে উল্লেখিত পদ্ধতি সমূহের গুরুত্ব বর্ণনা
কর। ৪
৫. নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
মুনতাহা নিজের নামে একটি ওয়েব সাইট তৈরি করে। এরপর দুঃস্থ নারীদের নিয়ে একটি সচিত্র ডকুমেন্টারি তৈরি করে তার নিজস্ব ওয়েবসাইটে যুক্ত করে। শুধু তাই নয়, ওয়েব সাইটটিতে সে গ্রামের দুঃস্থ নারীদের ইমেজ, অডিও ক্লিপস ও বিভিন্ন প্রতিবেদন যোগ করে।
ক. Note pad কী? ১
খ. ওয়েব ব্রাউজার বলতে কী বোঝ? ২
গ. মুনতাহা কীভাবে তার অডিও ক্লিপস ফরমেট ওয়েবসাইটে যুক্ত করতে পারবে? কোডসহ বর্ণনা কর। ৩
ঘ. মুনতাহার ওয়েব সাইটটি তৈরিতে মিডিয়াসমূহের বর্ণনা ও সুবিধা বর্ণনা কর? ৪
পরের অংশ আগামী মঙ্গলবার