দিয়েছ সাহস, দিয়েছ বিজয়

এই সময়ের ছড়া 

আনজীর লিটন

 

জেনেছি আমি, মেনেছি আমি

লিখেছি আমি তোমার নাম

জাতির পিতা বঙ্গবন্ধু

শিখেছি আমি তোমার নাম।

 

ঢেলেছি রক্ত, মেলেছি স্বপ্ন

করেছি যুদ্ধ তোমার ডাকে।

ধরেছি অস্ত্র হয়েছি স্বাধীন

গড়েছি স্বদেশ তোমার ডাকে।

 

দিয়েছ সাহস, দিয়েছ বিজয়

দেখেছি আমি তোমার ছবি

গৌরবগাথা জয়ের স্থপতি

এঁকেছি আমি তোমার ছবি।