দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের মাধ্যমে যাতায়াতকারী ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল শনিবার দুপুরের পর বন্ধ ঘোষণা করা হয়েছে।
দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত আলি জানান, করোনা ভাইরাস প্রভাবের কারণে শনিবার সর্বশেষ সকাল সাড়ে ১০টায় কলকাতা থেকে মৈত্রী এক্সপ্রেস ট্রেন দর্শনায় আসে এবং বেলা আড়াইটার দিকে মাত্র ৫১ জন ভারতীয় যাত্রী নিয়ে মৈত্রী এক্সপ্রেস কলকাতায় ফিরে যায়।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের ওসি জিয়াউর রহমান জানান, দর্শনা আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে সকল বাংলাদেশি পাসপোর্ট যাত্রীদের ভারত প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তবে ভারতীয়রা দর্শনা দিয়ে যাতায়াত করতে পারবেন। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আগামী ১৫ এপ্রিল এ আদেশ কার্যকরের নির্দেশ দিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।