চট্টগ্রাম অফিস
জেলার বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা গ্রামে হাতির পায়ে পিষ্ট হয়ে আকিব (৩) নামে এক শিশু মারা গেছে। এই ঘটনায় শিশুটির বাবা আহত হয়েছেন। শুক্রবার রাত দেড়টায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাতে মাজার থেকে শামসুল আলম তার স্ত্রীসহ বাড়িতে ফিরছিলেন। সঙ্গে তাদের শিশু সন্তানটিও ছিল। তাদের বাড়ি একটি টিলার উপর। বাড়ির কাছে পৌঁছতেই হাতিটি আক্রমণ করে। এসময় হাতিটি শামসুল আলমকে পা দিয়ে চাপা দিলে তিনি সন্তান আকিবকে কোল থেকে ছেড়ে দেন। এরপর হাতির পায়ে পিষ্ট হয়ে শিশুটি মারা যায়।