নড়াইল প্রতিনিধি
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের পল্লিতে শুক্রবার রাতে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। নিহতের নাম সাফি মোল্লা (২৮)। এলাকাবাসী ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য নিয়ে উপজেলার কামালপ্রতাপ গ্রামের বিদ্যুত্ জমাদ্দার ও বাবলু শেখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। ঘটনার রাতে বাবুল শেখ গ্রুপের সাফি মোল্লা গ্রামের বাজারে একটি দোকানে বসে গল্প করছিলেন। এ সময় প্রতিপক্ষ বিদ্যুত্ জমাদ্দার গ্রুপের ১০/১২ জন সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার চিত্কারে লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।