বাড়ি থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় মো. নাদিম (১১) নামে এক শিশু। এরপর গত পাঁচ দিনেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। উপজেলার সোনারামপুরের মো. ফাইজুল মিয়ার ছেলে নাদিম স্থানীয় সরকারি হাজি আবদুল জলিল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
নিখোঁজ নাদিমের মা তাহমিনা বেগম এ ব্যাপারে আশুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডিতে বলা হয়, গত মঙ্গলবার (১০ মার্চ) বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পর নাদিম বাইরে খেলতে যায়। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাহমুদ জানান, নিখোঁজ ছেলেটির বর্ণনা দিয়ে আমরা সব থানায় বার্তা প্রেরণ করেছি। এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি।