দেশের চাহিদার সিংহভাগ আলু উত্পাদন হয় মুন্সীগঞ্জে। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ফলনও বেশ ভালো হয়েছে। মাঠ থেকে আলু উত্তোলনের পর তা এক জায়গায় স্তূপ করে বস্তায় ভরেন চাষিরা। মাঠ থেকে বস্তাভর্তি সেই আলু সাইকেলে করে নিয়ে যাওয়া হয় বিক্রির জন্য। ছবিটি গতকাল সিরাজদিখান থেকে তোলা —সামসুল হায়দার বাদশা