৭ মাস বন্দি থাকার পর ছেলের সঙ্গে সাক্ষাত্ ফারুক আবদুল্লাহর

শুক্রবার মুক্তি পেয়ে জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ গতকাল তার ছেলে ও সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে সাক্ষাত্ করেছেন। শ্রীনগরের উপ-সংশোধনাগারে ওমরের সঙ্গে দেখা করেন তিনি। মুক্তির পরই ছেলের সঙ্গে দেখা করতে কাশ্মীর প্রশাসনের থেকে অনুমতি চান তিনি। দুই জনকেই সাত মাস আগে আটক করা হয়। দুই জন একে অপরকে উষ্ণ আলিঙ্গন করেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। এর আগে নিজের বাবা শেখ আবদুল্লাহর সমাধিস্থলে যান ফারুক আবদুল্লাহ।