বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি চালকদের দাবি-দাওয়া নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছে। যে কোনো সমস্যা সমিতি সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করবে। বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় অন্য সংগঠনের সঙ্গে আন্দোলনে অংশ নেওয়ার তথ্য ভিত্তিহীন। কেন্দ্রীয় কমিটির অনুমতি ব্যতীত কোনো সরকারি গাড়িচালক সংগঠনকে অন্য সংগঠনের সাথে যোগাযোগ না করার জন্য অনুরোধ করছেন।