করোনায় আক্রান্ত নন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত নন । প্রেসিডেন্ট ট্রাম্পের করোনা পরীক্ষা করার পর হোয়াইট হাউজের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। 

শনিবার একটি বিবৃতিতে হোয়াইট হাউজের চিকিৎসক সিন কনলে বলেন, সন্ধ্যায় এটি নিশ্চিত হতে পেরেছি যে পরীক্ষার ফল নেগেটিভ।  

সম্প্রতি ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর  প্রেসসচিব ফ্যাবিও ওয়াজনগার্টনের সঙ্গে সাক্ষাতে করমর্দন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কিছুদিন পরই করোনা পাওয়া যায় ফ্যাবিও ওয়াজনগার্টনের শরীরে। এমন ঘটনার পর গণমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়া নিয়ে গুঞ্জন ওঠে। 

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৫১ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। কিন্তু শুরু থেকেই করোনাকে  বিপজ্জনক বলে মানতে নারাজ ৭৩ বছর বয়সী  প্রেসিডেন্ট ট্রাম্প।

ইত্তেফাক/এআর