যশোরের চৌগাছায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদকব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার ভোরে উপজেলার মাকাপুর গাবতলা এলাকায় এ ঘটনা ঘটে। মাদকব্যবসায়ীর নাম জহুরুল ইসলাম (৪০)। তিনি আন্দুলিয়া গ্রামের প্রাইমারি স্কুল পাড়ার গোলাম হোসেনের ছেলে।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, মাদক পাচারের খবর পেয়ে শনিবার দিবাগত রাতে মাকাপুর গাবতলা মাঠে পুলিশ অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকব্যবসায়ীরা গুলি চালায়। পরে পুলিশও গুলি করে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে জহুরুলের লাশ পাওয়া যায়। তার বিরুদ্ধে যশোর ও ঝিনাইদহ জেলার বিভিন্ন থানায় অন্তত ১০টি মাদকের মামলা রয়েছে।
ইত্তেফাক/আরকেজি