ফুলবাড়ীতে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

ফুলবাড়ীতে তাসের মাধ্যমে জুয়া খেলার অপরাধে ছয় জুয়াড়িকে পুলিশ গ্রেপ্তার করেছে। রবিবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়, উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি গ্রামের মৃত আকবর আলীর ছেলে আজিজুল হকের বাড়ীতে তাসের মাধ্যমে জুয়া খেলা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ফুলবাড়ী থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় জুয়া খেলারত অবস্থায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় বাড়ীর মালিক আজিজুল হক কৌশলে পালিয়ে যায়। 

গ্রেপ্তারকৃকরা হলেন, বেড়াকুটি গ্রামের মৃত মনছুর আলীর ছেলে আব্দুর রহমান (৩৯) একই গ্রামের বদিয়ার রহমানের ছেলে খালেকুজ্জামান (৩১), নাগেশ্বরী উপজেলার নিলুরখামার গ্রামের নছিয়ত উল্ল্যার ছেলে আজাদ আলী (৩৭) একই উপজেলার শুক্কুরটারী গ্রামের মৃত ছফর উদ্দিনের ছেলে সাইদুর রহমান (৪৪) ও ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ছোটখাটামারী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সুজা মিয়া (৩৬) একই উপজেলার চর ভুরুঙ্গামারী গ্রামের মকবুল হোসেনের ছেলে আসাদুল হক (৩৩)।

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ীর মালিকসহ ৭ জনের নামে মামলা দায়ের করে আটক ৬ জুয়াড়িকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/আরকেজি