কাহারোলে পেঁয়াজের কেজি ৩০ টাকা

ভারত রপ্তানি বন্ধের আদেশ তুলে নেওয়ায় দেশের বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। দিনাজপুরের কাহারোল উপজেলায় কয়েক দিনের ব্যবধানে ৩০ টাকায় নেমেছে পেঁয়াজের দাম। গত এক মাসেরও কম সময়ের মধ্যে পেঁয়াজের দাম কমে তিন ভাগের এক ভাগে চলে এসেছে।

রবিবার কাহারোল উপজেলার বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে, বিভিন্ন মানের দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। যা মার্চের শুরুতে ছিল প্রতি কেজি একশ থেকে ১২০ টাকা। গত বছরের সেপ্টেম্বরে ভারত রপ্তানি বন্ধ করলে দেশের বাজারে হু হু করে বাড়তে থাকে পেঁয়াজের দাম। এলাকাভেদে বিক্রি হয় প্রতি কেজি তিনশ টাকা পর্যন্ত। এরপর নতুন পেঁয়াজ বাজারে উঠতে শুরু করলে দাম কমতে থাকে। 

আরও পড়ুন: হিলি স্থলবন্দর দিয়ে দেশে পেঁয়াজ আমদানি শুরু

এদিকে চলতি মাসেই ভালো মানের দেশি পেঁয়াজ কেজি প্রতি খুচরায় বিক্রি হতো ৯০ টাকা পর্যন্ত। 

ইত্তেফাক/এসি