বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
বাকৃবি (ময়মনসিংহ) সংবাদদাতা
করোনা আতঙ্কে ঝুঁকি এড়াতে রবিবার দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সব অনুষদের শিক্ষার্থীরা। অন্যদিকে সরকারের নির্দেশনা পেলে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. লুত্ফুল হাসান। এ বিষয়ে কৃষি অনুষদ ছাত্র সমিতির সাধারণ সম্পাদক মো. শাহেদ হোসেন বলেন, করোনার ঝুঁকি এড়াতে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. লুত্ফুল হাসান বলেন, আমরা যত্ন সহকারে করোনার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বিশ্ববিদ্যালয় বন্ধের বিষয়ে সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।