মতলবে ২০ কেজি জাটকা জব্দ

মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা

মতলব দক্ষিণ উপজেলা মত্স্য অফিসের অভিযানে রবিবার সকালে পৌরসভার বাইশপুর বেপারী বাড়ি থেকে জাটকা জব্দ করা হয়েছে। এ সময় জাটকা বিক্রেতা রিপন বেপারী ও তার বড়ো ভাই জসিম বেপারী জাটকার দুটি ড্রাম পার্শ্ববর্তী কবরস্থানে রেখে পালিয়ে যায়। দুই ভাইয়ের গোপনে জাটকা বিক্রি করার সংবাদ পেয়ে উপজেলা মত্স্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালান। এ সময় ২০ কেজি জাটকা জব্দ করেন। পরে জাটকাগুলো এতিমখানায় বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, উপজেলায় জাটকা সংরক্ষণ অভিযান অব্যাহত রয়েছে।