বিভিন্ন স্থানে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

ইত্তেফাক ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে রবিবার বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।

কিশোরগঞ্জ : জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা প্রমুখ।

শরীয়তপুর : শরীয়তপুরে জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন উল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।

নাটোর : জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখা ও ক্যাবের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক শাহরিয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম প্রমুখ।

সদরপুর (ফরিদপুর) : সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ কনজুমারস্ অ্যাসোসিয়েশন সদরপুর উপজেলা শাখার সহযোগিতায় র্যালি বের করা হয়। শেষে উপজেলা পরিষদ দরবার হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটমোহর (পাবনা) : চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে সহকারী কমিশনার (ভূমি) মো. ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

চিলমারী (কুড়িগ্রাম) : বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মোরেলগঞ্জ (বাগেরহাট) : উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান।

আলফাডাঙ্গা (ফরিদপুর) : আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজুমার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ (লালমনিরহাট) : কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।