ঢাকায় এনসিসি ব্যাংকের লালবাগ ও দনিয়া উপশাখা সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ। এসময় এসইভিপি ও হেড অব অপারেশন্স মুহাম্মদ এইচ কাফী, ইভিপি এবং মার্কেটিং ও শাখা বিভাগের প্রধান আবদুল্লাহ আল-কাফী মজুমদার, মানব সম্পদ বিভাগের প্রধান ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন
০০০
রাজধানী ঢাকার আধুনিকীকরণ, সৌন্দর্যবর্ধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে দিলকুশায় জনতা ব্যাংক চত্বরে নতুন ফোয়ারা স্থাপন করেছে জনতা ব্যাংক লিমিটেড। গতকাল রবিবার ব্যাংকটির স্থানীয় কার্যালয়ের সামনে নবনির্মিত জনতা ফোয়ারা উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জনতা ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জামালউদ্দিন আহমেদ, এফসিএ ও ব্যাংকের সিইও অ্যান্ড এমডি মো. আবদুছ ছালাম আজাদ (বীর মুক্তিযোদ্ধা)
০০০
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানী ঢাকায় আইডিইবি ভবনে ‘মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাত্পর্য’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদের সভাপতিত্বে সেমিনারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, এমপি; বিশেষ অতিথি হিসেবে যমুনা ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন
০০০
শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক পর্ষদের ৫৮তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সিকিউরিটিজের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ সভায় সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম