পুঁজিবাজার নিয়ে সিএসইর মতবিনিময় সভা

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের নবগঠিত বোর্ড এবং সিএসইর ঢাকাস্থ ট্রেকদের মধ্যে এক মতবিনিময় সভা সিএসইর ঢাকাস্থ অফিসে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন সিএসইর চেয়্যারম্যান আসিফ ইব্রাহিম। এছাড়াও সিএসইর পরিচালকবৃন্দের মধ্যে লিয়াকত হোসেন চৌধুরী, ব্যারিস্টার আনিতা গাজী ইসলাম, মো. ছায়াদুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ উপস্থিত ছিলেন। কীভাবে শেয়ারবাজারকে আরো গতিশীল করা যায়, বিশেষ করে সিএসই লেনদেনকে উন্নয়নের জন্য প্রয়োজনীয় সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার বিষয়ে সভায় আলোচনা হয়েছে। সিএসইর মহাব্যবস্থাপক ও সিএসই ঢাকা অফিস ইনচার্জ মো. গোলাম ফারুক এবং উপমহাব্যবস্থাপক ও হেড অব আইটি সার্ভিসেস হাসনাইন বারী এ সময় উপস্থিত ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি