মুজিববর্ষ উপলক্ষ্যে বারডেমে বর্ষব্যাপী স্বাস্থ্যসেবা প্রদানের উদ্যোগ

ইত্তেফাক রিপোর্ট

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষ্যে বারডেম হাসপাতালে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শসহ বছর জুড়ে নানা ধরনের স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল রবিবার সকালে বারডেমে মুজিব কর্নার প্রতিষ্ঠা ও ১৭ মার্চ থেকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শসহ বছরব্যাপী বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান।

অনুষ্ঠানে সমিতির মহাসচিব মো. সাইফ উদ্দিন, বারডেমের মহাপরিচালক অধ্যাপক জাফর এ লতিফ, ছাড়াও সমিতি ও সমিতির বিভিন্ন প্রতিষ্ঠানের সকল স্তরের চিকিত্সক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।