বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল
স্পোর্টস রিপোর্টার
কুমিল্লায় মোহামেডানের বিপক্ষে হারের পর ঢাকায় এএফসি কাপ ফুটবলে মালদ্বীপের টিসি স্পোর্টসকে হারিয়ে একটা স্বস্তি পেয়েছিল বসুন্ধরা কিংস। আন্তর্জাতিক ম্যাচ জয়ের সুবাস শেষ না হতেই বসুন্ধরা এবার হারের মুখ দেখল নিজেদের ভেন্যু নীলফামারীতে। প্রিমিয়ার ফুটবলে বসুন্ধরা কিংস ৩-৪ গোলে হেরেছে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। চট্টগ্রাম আবাহনী ৩ গোলে পিছিয়ে ৪ গোল করে নাটকীয় জয় পেয়েছে। আগের ম্যাচে চট্টগ্রাম আবাহনী (২-০) এবং শেখ রাসেলকেও (২-০) হারিয়ে ছিল। টানা তিন জয় তুলে নিয়েছে চট্টগ্রাম আবাহনী। দুই ম্যাচে ৬ পয়েন্ট হারাল। তাদের এই পয়েন্ট পুষিয়ে নেওয়া কঠিন হয়ে যাবে।
আর্জেন্টাইন হার্নেন বারকোস প্রিমিয়ার লিগের খেলা খেলছেন না। তিনি এএফসি কাপে খেললেন। লিগের মধ্যবর্তী দলবদলে বারকোসকে রেজিস্ট্রেশন করানো হবে। তখন থেকে ফিরতি লিগে খেলবেন। কিন্তু তার আগ পর্যন্ত যেভাবে পয়েন্ট হারাচ্ছে তা পূরণ করা কঠিন হবে, সেটা মানছে বসুন্ধরা কিংস।
বসুন্ধরা ৬ খেলায় ৩ জয়ে পয়েন্ট ১০। চট্টগ্রাম আবাহনী ৬ খেলায় ৪ জয়ে পয়েন্ট ১২। বলা যায় শীর্ষে চট্টগ্রাম আবাহনী। বসুন্ধরার দ্বিতীয় হার। ম্যাচের ৭ গোলই করেছেন বিদেশি ফুটবলাররা। বসুন্ধরার বিপক্ষে চট্টগ্রামের ম্যাচে নাটকীয় জয় পেয়েছে। ২-০ গোলে এগিয়ে ছিল বসুন্ধরা। ৪৩ মিনিটে কলিন্দ্রেস বল নিয়ে ঢুকছিলেন দুই-তিন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকলে ফাউল করেন চট্টগ্রাম আবাহনীর রাকিব। পেনাল্টি থেকে গোল করেন তাজিক ফুটবলার নাজারভ ১-০। প্রথমার্ধেই আর্জেন্টাইন দেলমন্তে গোল করেন ২-০। চট্টগ্রাম আবাহনীর সহকারী কোচ তাজউদ্দিনকে লাল কার্ড দেখিয়ে ডাগআউট হতে বের করে দেন রেফারি ভারত চন্দ্র গৌড়।
৫৯ মিনিটে অধিনায়ক কলিন্দ্রেস গোল করলে (৩-০) ধরেই নেওয়া যায় বসুন্ধরা জয়ের পথে হাঁটছে। ৩ গোল শোধ করে ম্যাচে ফেরা কঠিনই। তার ওপর দলটার নাম যদি হয় বসুন্ধরা তাহলে তো কোনো দলই ৩ গোলের পাহাড় টপকে যাওয়া সম্ভব না। সেই অসম্ভবকে টপকে গেছে কোচ মারুফুল হকের চট্টগ্রাম আবাহনী। নাটকীয় সব ঘটনা ঘটল ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৬৪ মিনিটে আইভরি কোস্টের দিদিয়ের গোল করেন ১-৩। ব্রাজিলীয়ান ফরোয়ার্ড নিক্সন ৬৭ এবং ৮৬ মিনিটে দুই গোল করে সমতা আনেন ৩-৩। ম্যাচ জয়ের স্বপ্ন দেখান। ঘুমিয়ে পড়া বসুন্ধরা জেগে ওঠে। জীবনবাজি রেখে লড়াইয়ে নামে। বারকোস ছাড়া বসুন্ধরা কতো অসহায় তা দেখেই মনে হচ্ছিল। বারকোসকে স্মরণ করছিল বসুন্ধরা। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে লড়াই করে টিকতে পারেন। খেলার শেষ মহূর্তে নাইজেরিয়ান চিনেদু ম্যাথিউর গোল (৪-৩) চট্টগ্রাম আবাহনীকে বড়ো জয় এনে দেয়।
সানডের হ্যাটট্রিকে আবাহনী শীর্ষে
বঙ্গবন্ধু স্টেডিয়ামে রাতে প্রিমিয়ার লিগের খেলায় আবাহনী ৪-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধাকে। এই ম্যাচে লিগের প্রথম হ্যাটট্টিক করেছেন নাইজেরিয়ান সানডে চিজোবা। পুরো চারটাই তার। আবাহনীর ঝড়েই উড়ে গেছে মুক্তিযোদ্ধা। প্রথমার্ধে ২-০, দ্বিতীয়ার্ধে হ্যাটট্টিক পূরণ করার পরও আবাহনী গোল হজম করেছিল।
মুক্তিযোদ্ধার ব্রাজিলিয়ান অ্যান্থনিও স্যান্তোস ডি সিলভা ১-৩। ৮৫ মিনিটে সানডে নিজের চতুর্থ গোল করেন ৪-০। সানডের চার গোলে পয়েন্ট টেবিলে আবাহনী একভাবে শীর্ষে। ৬ খেলায় ১৩ পয়েন্ট,। আগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে হেরেছিল আবাহনী। মুক্তিযোদ্ধা ৫ খেলায় এখনো জয় পায়নি। আগামী বৃস্পতিবার পুনরায় লিগের খেলা শুরু।