আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
আশুগঞ্জে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) এর তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম হূদয়। বুধবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
জাহাজের মাস্টার জানান, চট্টগ্রাম সুপার পেট্রো কেমিক্যাল কোম্পানির ভাড়া করা তেলবাহী ট্যাংকার আশুগঞ্জ আরপিজিসিএল জেটিতে এসে ‘ওটি রাওফিন’ ট্যাংকারে মঙ্গলবার সকাল ৮টা থেকে পাইপের মাধ্যমে বিকাল ৪টা পর্যন্ত প্রায় তেল সরবরাহ করে। এ সময় জাহাজে ইঞ্জিন রুমে হঠাত্ আগুন লেগে যায়। এতে হূদয়সহ চারজন শ্রমিক দগ্ধ হয়। পরদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় হূদয়ের মৃত্যু হয়।
চট্টগ্রাম সুপার পেট্রো কেমিক্যাল কোম্পানির সিনিয়র কর্মকর্তা মোঃ খাদেমুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি ট্যাংকারে যান। কেন এ ঘটনা ঘটলো তার জন্য আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান।