ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
ঈশ্বরগঞ্জে মঙ্গলবার রাতে অজ্ঞাত এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কর্মসংস্থান ব্যাংক সংলগ্ন মাসুদ মিয়ার বাসার সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত ওই নারীর লাশ উদ্ধার করা হয়। এটি পরিকল্পিত হত্যাকান্ড হতে পারে বলে পুলিশের ধারণা। ঘটনার পর থেকে বাসার মালিক মাসুদ পলাতক রয়েছে।