আল-কায়েদাকে উৎসাহ দিচ্ছে পাকিস্তান

যুক্তরাষ্ট্র এবং তালেবানের মধ্যে শান্তি চুক্তির সুযোগ নিচ্ছে পাকিস্তান। দেশটি আফগানিস্তানে সক্রিয় সন্ত্রাসী গ্রুপকে সহায়তা করছে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল-কায়েদা পাকিস্তানের সহায়তায় তালেবান যোদ্ধাদের নিয়োগ দিচ্ছে যারা শান্তি চুক্তির বিরোধী।

যুক্তরাষ্ট্র-তালেবান শান্তি চুক্তির বিরোধী তালেবান যোদ্ধাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে পাকিস্তানের সেনাবাহিনী। আফগানিস্তান ভিত্তিক মিডিয়া সংগঠন তোলো নিউজ এক আফগান কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, যতোটুকু তথ্য পাওয়া গেছে তাদের দেখা যায়, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এবং আল-কায়েদা তালেবান যোদ্ধা ও কমান্ডারদের সঙ্গে যোগাযোগ করছে। যুক্তরাষ্ট্র সৈন্য প্রত্যাহারে রাজি হওয়ার পর তালেবানের জয়ে উল্লাস প্রকাশ করে একটি বিবৃতিও প্রকাশ করেছে আল-কায়েদা।

আল-কায়েদা নেতারা বলেছে, তালেবানের সঙ্গে তাদের সম্পর্ক ঐতিহাসিক। খ্রিস্টান ও ইহুদিদের সঙ্গে চুক্তিতে সেই সম্পর্কের কোনো ক্ষতি হবে না। আক্রমণকারী শিগগিরই সব ইসলামি দেশ থেকে সরে যেতে বাধ্য হবে। এক বিশেষজ্ঞ বলেন, যুক্তরাষ্ট্র-তালেবান শান্তি চুক্তি একটি মৌলিক ভুলের ওপর হয়েছে। তারা বিশ্বাস করছে যে পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানকে অস্থিতিশীল করবে না। কিন্তু আফগানিস্তানকে তাদের উপনিবেশ বানাতে পাকিস্তান খুব ভালভাবেই প্রস্তুত আছে।

ইত্তেফাক/আরকেজি