ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল
ইত্তেফাক রিপোর্ট
ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ মিডিয়াকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের খেলায় প্রতিপক্ষ যমুনা টিভি উপস্থিত না হওয়ায় ওয়াক ওভারে ইত্তেফাক দ্বিতীয় রাউন্ডে উঠেছে। গতকাল সকালে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে ৭১ টিভি ৩-২ গোলে দৈনিক সমকালকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে রেডিও টুডে ২-০ গোলে দৈনিক করতোয়াকে পরাজিত করে। তৃতীয় ম্যাচে বাংলাভিশন ২-০ গোলে দৈনিক ঢাকা টাইমসকে পরাজিত করে। চতুর্থ ম্যাচে জিটিভি ২-০ গোলে ইউএনবিকে পরাজিত করে। পঞ্চম ম্যাচে নিউ এইজ ১-০ গোলে বাসসকে পরাজিত করে। দিনের শেষ খেলায় খোলা কাগজ ১-০ গোলে এশিয়ান টিভিকে হারায়। প্রতিপক্ষ মাঠে না আসায় ইত্তেফাক ও নিউ নেশন ওয়াক ওভার লাভ করে।