সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ক্র্যাবের মানববন্ধন

ইত্তেফাক রিপোর্ট

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম লাবলু ও সদস্য আল-আমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা এ হুঁশিয়ারি দেন। গতকাল বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) উদ্যোগে ক্র্যাব কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ, ক্র্যাবের সাবেক সভাপতি আবু সালেহ আকন, বিএফইউজে-এর সাবেক যুগ্মমহাসচিব অমিয় ঘটক পুলক, ক্র্যাবের সাবেক যুগ্মসম্পাদক ওমর ফারুক আল হাদী, ডিআরইউর সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান,  প্রমুখ। অন্যানের মধ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সহসভাপতি রাশেদুল ইসলাম, ডিআরইউর সমবায় সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার আলম, ক্র্যাবের সিনিয়র সদস্য আনিস রহমান, ক্র্যাবের যুগ্মসম্পাদক সাখাওয়াত কাওসার, ক্র্যাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নুরুজ্জাজামান, ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফ বাবুল, আন্তর্জাতিক সম্পাদক শাহিন আলম, কার্যনির্বাহী কমিটির সদস্য আবাদুজ্জামান শিমুল, ক্র্যাব বহুমুখী সমবায় সমিতির পরিচালক সাইফুল ইসলাম মুন্টুসহ ডিআরইউ, ডিইউজে, বিএফইউজেসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।