কুড়িগ্রামের সঙ্গে দিনাজপুরের যাতায়াতের প্রধান মাধ্যম বাস হলেও কয়েকটি বিআরটিসি বাস ছাড়া আর কোনো বাসই সরাসরি দিনাজপুর যায় না। ফলে প্রথমে রংপুর তারপর সেখান থেকে দিনাজপুরে যেতে হয়। এতে করে দুর্ভোগের শেষ থাকে না। বিশেষ করে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েদের। মাননীয় প্রধানমন্ত্রী কুড়িগ্রামবাসীকে কুড়িগ্রাম-দিনাজপুর রুটে দুটি ডাবল ডেকার বাস উপহার দেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বাস দুটি গত ২৩ ফেব্রুয়ারি উদ্বোধনের কথা থাকলেও স্বার্থান্বেষী মহলের কারণে তা সম্ভব হয়নি। পরিশেষে, জনদুর্ভোগ ঘোচাতে বাস দুটি উদ্বোধনের ব্যবস্থা করতে যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
ইমন, কুড়িগ্রাম