শোক সংবাদ

মালেকা পারভীন বানু

একসময়ের বিখ্যাত গায়িকা ও ঢাকায় অবস্থিত রেডিও পাকিস্তানের প্রথম মুসলিম নারী শিল্পী মালেকা পারভীন বানু (৯১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। এস এম তাইফুর ও সারা তাইফুরের ছোটো মেয়ে মালেকা পারভীন বানু সোমবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা মঙ্গলবার তার গুলশানের বাসায় (বাড়ি-১০, রোড-৫৯, গুলশান-২) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। তিনি এক ছেলে রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তাকে পুরান ঢাকার সিদ্দিকবাজারে অবস্থিত পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।