জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের আজকের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল ভারতের প্রধানমন্ত্রীর অফিস এই তথ্য জানিয়েছে। প্রসঙ্গত, মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সামদেক হুন সেন এবং ইউনেস্কোর সাবেক মহাসচিব ইরিনা বোকোভাসহ বেশ কয়েকজন বিদেশি অতিথির। কিন্তু দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আজ ১৭ মার্চ মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সীমিত পরিসরে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।