করোনা আতঙ্ক:বাড়িতে বসে কাজের জন্য

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ মহামারি আকার ধারণ করার কারণে অগণিত মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিশ্বব্যাপী অনেক প্রতিষ্ঠান তাদের কর্মীদের ঘরে বসে প্রতিদিনের কাজ চালিয়ে যেতে অনুরোধ করেছে।

এই উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলা ও জনসাধারণকে তাদের প্রিয়জনের সঙ্গে সর্বদা যুক্ত রাখতে মেসেজিং অ্যাপ রাকুটেন ভাইবার সম্প্রতি তাদের গ্রুপ কলে সর্বোচ্চসংখ্যক অংশগ্রহণকারীর সংখ্যা দ্বিগুণ করেছে। নতুন এ পদ্ধতি চালু করার মাধ্যমে ২০ জন মানুষ একসঙ্গে গ্রুপ কলে অংশ নিতে পারবে।

বড়ো ধরনের জমায়েতে কোভিড-১৯ সহজেই ছড়িয়ে পড়তে পারে। তাই, এই সময়ে প্রতিষ্ঠানগুলো সহজেই কোনো সমস্যার সমাধানকল্পে ভিডিও কলের মাধ্যমে সেশন করতে পারবে। এ উদ্বেগজনক পরিস্থিতিতে সরাসরি বৈঠকের ঝুঁকি এড়াতে গ্রুপ কলই হচ্ছে সেরা মাধ্যম। বিশ্ব জুড়ে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের সময় সবাইকে একসঙ্গে যুক্ত রাখার লক্ষ্যে গ্রুপ কলে অংশগ্রহণকারীর সংখ্যা দ্বিগুণ করেছে ভাইবার।   

এ বিষয়ে ভাইবারের চিফ অপারেটিং অফিসার অফির ইয়াল বলেন, ‘এই প্রতিকূল সময়ে এক জায়গায় সবার সরাসরি উপস্থিত না হওয়াটা উত্তম। তাই, সরাসরি একসঙ্গে না হয়ে সবাইকে গ্রুপের মাধ্যমে একে অন্যের সঙ্গে যুক্ত করতে নতুন উপায় খুঁজে বের করতে আমরা অঙ্গীকারবদ্ধ। উল্লেখ্য, বর্তমানে সবাই আন্তর্জাতিক রুটে ভ্রমণে বেশ সাবধানতা অবলম্বন করছে। এ অবস্থায়, যে কেউ ভাইবার আউটের সাহায্যে এক মাসে ৮.৯৯ মার্কিন ডলারের  বিনিময়ে সহজেই মোবাইল ফোনে।