মানিকগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জ সদর উপজেলায় মোকছেদ আলী (৫২) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার হিজলাইন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. রকিবুজ্জামান। 

ওসি রকিবুজ্জামান জানান,  সোমবার রাত ৮টার দিকে খাবার খেয়ে মোকছেদ বাড়ির বাইরে হাটতে বের হন।  রাতে তিনি বাড়ি ফিরে আসেননি। সকালেও ফিরে না আসায় পরিবারের লোকজন ও স্বজনেরা বিভিন্ন স্থানে তার খোঁজ নেন।  মঙ্গলবার দুপুরে সদর উপজেলার হিজলাইন এলাকায় কালীগঙ্গা নদীর পাশে তার লাশ পড়ে থাকতে দেখে  স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে দুপুর দুইটার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

আরো পড়ুন : জার্মানিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত 

তিনি আরো জানান, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার ঘাড়ে ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। 

ইত্তেফাক/ইউবি