স্পোর্টস রিপোর্টার
দেশের অন্য সব ক্ষেত্রের মতো গতকাল আনন্দ উত্সাহের মধ্য দিয়ে উদ্যাপন করা হলো মুজিববর্ষের সূচনা। গতকাল সকাল থেকেই বিভিন্ন জায়গায় এই আয়োজন করা হয়।
সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের খেলোয়াড় ও কর্মকর্তারা কেক কেটে উদ্যাপন করে এই দিনটি। সকাল থেকে জাতীয় ক্রীড়া পরিষদ নানা কর্মসূচি পালন করেছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্থাপিত বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তবক দেওয়া হয়। সন্ধ্যা সাতটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোতে ১০০ পাউন্ডের কেক কাটা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল কেক কাটেন। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন ফেডারেশন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন কেক কেটে এবং বঙ্গবন্ধুর জন্য একটা কর্নার উদ্বোধন করে এই দিনটি উদ্যাপন করে। এ ছাড়া দৃষ্টি প্রতিবন্ধীরা ফুটবল খেলে এই দিনটি উপলক্ষ্যে।
ছবি-ইত্তেফাক ও সংগৃহীত