শফিউলের বাবার প্রয়াণ

গতকাল হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন জাতীয় দলের পেসার শফিউল ইসলামের বাবা জাহিদুর রহমান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। জাহিদুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শোক প্রকাশ করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে শফিউল ইসলাম ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি জ্ঞাপন করেছে বিসিবি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন জাহিদুর রহমান। বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ চলাকালীন সময়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে সিলেট থেকে ঢাকায় ফেরেন শফিউল ইসলাম। স্কোয়াডে থাকা অন্যরা সিলেটে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আনুষ্ঠানিক দলবদল সারলেও শফিউল সারেন ঢাকাতে।