করোনায় স্থবির

সব রকমের খেলাধুলা বন্ধ। করোনা ভাইরাস গোটা বিশ্ব জুড়ে যে ভয়াবহ রূপ ধারণ করেছে, তাতে স্তম্ভিত ক্রিড়াঙ্গন। ক্রীড়াবিদরাও খেলাধুলা থেকে দূরে আছেন। তবে, জীবন তো আর থেমে থাকে না। এর মধ্যেই কেউ কেউ পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, কেউ বা জিমে ঘাম ঝরাচ্ছেন। আবার কেউ কেউ করোনা ভাইরাস মোকাবিলায় নিচ্ছেন বাড়তি সতর্কতা।