স্পোর্টস রিপোর্টার
দেশের অন্যতম প্রাচীন ক্লাব মোহামেডানে ১৮ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।
মোহামেডানের পরিচালনা পর্ষদের মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়েছে। এরপর বিষয়টি আইন আদালতে গড়ায়। তারই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে আদালত সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট আইনজীবী এ এম আমিন উদ্দিনকে মোহামেডান ক্লাবের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান নিয়োগ করে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেয়।
অন্তর্বর্তীকালীন সভাপতিই এই পদক্ষেপ নিয়েছেন। বাফুফের সাবেক সদস্য এবং বিশিষ্ট আইনজীবী এ বি এম রেজাউল কবির কাউসারকে আহ্বায়ক করে ১১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি করা হয়েছে।
উল্লেখ্য, মোহামেডান ক্লাবের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১১ সালে।