ভাসান চরে ৫০০ জেলেকে খাবার বিতরণ করল নৌবাহিনী

ইত্তেফাক রিপোর্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভাসান চরে ৫ শতাধিক জেলে ও দুস্থদের খাবার বিতরণ করে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল মঙ্গলবার ভাসান চরে নৌবাহিনীর পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়।

 মুজিব শতবর্ষ উদ্যাপনের এই সময়ে সমুদ্রে জীবিকার তাগিদে অনেক জেলে মাছ ধরার কাজে নিয়োজিত ছিল। এই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে নৌবাহিনীর সদস্যরা ভাসান চরের আশপাশের সব জেলে ও  দুস্থদের মধ্যে খাবার বিতরণ করে।