বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী
জয়পুরহাট প্রতিনিধি
সদরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সোমবার দিবাগত রাত ১২টার পরে জন্ম নেওয়া তিন মেয়েশিশুর নাম বঙ্গবন্ধুর স্ত্রীর নামে রেনু রাখা হয়েছে। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. কে এম জোবায়ের গালীব এ তথ্য জানান। এ সময় জন্ম নেওয়া তিন শিশুকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।