ইত্তেফাক রিপোর্ট
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে কেন্দ্র করে খুলনা বিশ্ববিদ্যালয় মুক্ত চলচ্চিত্র উত্সব-২০২০ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে উত্সবের উপদেষ্টা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক ড. শরীফ হাসান লিমন বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে কেন্দ্র করে খুলনা বিশ্ববিদ্যালয় মুক্ত চলচ্চিত্র উত্সব-২০২০ আমরা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।
পরবর্তীতে অবস্থার উন্নতিসাপেক্ষে আমরা আবারও এই উত্সবটি পরিচালনা করার সিদ্ধান্ত নিব। তিন দিনব্যাপী এই চলচ্চিত্র উত্সবে দেশ-বিদেশের প্রায় ৪০টি নির্বাচিত চলচ্চিত্র ও চারটি পূর্ণ দৈর্ঘ্যের মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র নির্মাণ কর্মশালাসহ বিভিন্ন বিভাগে মনোনীত চলচ্চিত্রকে পুরস্কৃত করার আয়োজন করা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় মুক্ত চলচ্চিত্র উত্সব-২০২০ এর মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্বপালন করছে ‘দৈনিক ইত্তেফাক’।