বাগমারায় ভাইয়ের হাতে ভাই খুন

বাগমারা (রাজশাহী) সংবাদদাতা

বাগমারায় ছোটো ভাই মকিদুল ইসলামের (২০) হাতে বড়ো ভাই নাজিদুল ইসলাম নাইম (২৫) খুন হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পাতা কুড়ানোকে কেন্দ্র করে সোমবার সকালে দুই ভাইয়ের মধ্যে বাগিবতণ্ডা হয়। স্থানীয়রা এসে মীমাংসা করে দেন। পরে এর জের ধরে রাতে বাসুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় আবারও দুই ভাইয়ের মধ্যে ঝগড়াবিবাদ হয়। ঐ সময় ছোটো ভাই বড়ো ভাইকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। বাগমারা থানার ওসি আতাউর রহমান জানান, নিহত নাইমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।