ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে এবং সরকার ঘোষিত মুজিববর্ষে ২ হাজার ২০টি গাছ রোপণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘মানবসেবার’ উদ্যোগে এসব গাছ লাগানো হয়। মঙ্গলবার দুপুরে শালুককুড়ি রাস্তায় নারিকেল ও সুপারি গাছের চারা রোপণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন ধামইরহাট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সেলিম রেজা। সংগঠনের সভাপতি রাসেল মাহমুদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা শরীয়তুল্লাহ, সিনিয়র সাংবাদিক এমএ মালেক, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি পাস্কায়েল হেমরম প্রমুখ।