কালকিনিতে বিদ্যুত্স্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা

কালকিনিতে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে রিপন ফকির নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় তিনি মারা যান। নিহত রিপন ফকির উপজেলার সাহেবরামপুর এলাকার মধ্যেচর গ্রামের ধলু ফকিরের ছেলে।